রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ছিনতাইকারী, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২২, ১৬:৫৮আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৬:৫৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে লুৎফর রহমান (৩৮) নামে এক মোবাইল ছিনতাইকারী নিহত হয়েছেন। বুধবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লুৎফর রহমান গোবিন্দগঞ্জ উপজেলার বামনকুড়ি গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার ছেলে। একসময় তিনি রেস্তোরাঁর কর্মচারী হিসেবে কাজ করলেও পরে মোবাইল ফোন চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়েন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লুৎফর রহমান তিন বছর আগে শহরের মাছহাটির পাশে অবস্থিত ঝন্টুর হোটেলে কাজ করতেন। পরে তিনি পেশা বদল করে মোবাইল ফোন চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। সকালে রক্তাক্ত অবস্থায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ঝিলপাড়া এলাকায় পাওয়া যায় তাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, লুৎফর রহমান চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। অজ্ঞাত ব্যক্তির ফোন ছিনতাই করতে গিয়ে তিনি ছুরিকাঘাতপ্রাপ্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত ও হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম