বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২ ভাইকে ছুরিকাঘাত  

দিনাজপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ১৬:২৪আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৬:২৪

মামাতো বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ভাইকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাংগই এলাকা থেকে বাড়িতে ফেরার পথে তুলসী গঙ্গার নদীর ব্রিজে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে হাকিমপুর থানার ওসি আবু সায়েম এ তথ্য নিশ্চিত করেন। 

আহত দুই ভাই নবাবগঞ্জ উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের বাসিন্দা আবু বক্কর ছিদ্দিকের বড় ছেলে তারেক (৩৫) ও ছোট ছেলে তাশদীদ (৩০)।

স্বজনরা জানান, আহত তারেক ও তাশদীদের নবম শ্রেণি পড়ুয়া মামাতো বোনকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো কিছু ছেলে। বিষয়টি ওই ছাত্রী পরিবারকে জানান। পরে ঘটনার দিন বিকালে দুই ভাই উত্ত্যক্তকারীদের এমন না করতে সতর্ক করেন। রাতে কাজ শেষে মোটরসাইকেলে করে দুই ভাই হাকিমপুর উপজেলার জাংগই বাজার থেকে ফিরছিলেন। তুলসী গঙ্গা নদীর ব্রিজের কাছে এলে উত্ত্যক্তকারীদের কয়েকজন তাদের কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনায় আহতদের বাবা আবু বক্কর ছিদ্দিক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। তিনি বলেন, উত্ত্যক্তের প্রতিবাদ করায় আমার ছেলেদের ওপর হামলা চালানো হয়েছে।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম বলেন, ঘটনায় দুই জনের নাম দিয়ে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে, আরেকজন পলাতক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম