ফেসবুক মেসেঞ্জারে নারীদের উত্ত্যক্ত, সেই যুবকের বিরুদ্ধে মামলা নিলো পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি 
০৭ অক্টোবর ২০২২, ০১:৪০আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০১:৪০

কুড়িগ্রামের উলিপুরে ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল ছবি ও ভিডিও পাঠিয়ে নারীদের উত্ত্যক্তের অভিযোগে সেই যুবকের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। 

লিখিত অভিযোগ দেওয়ার ছয় দিন পর বুধবার (৫ অক্টোবর) পর্নগ্রাফি আইনে মামলা নথিভুক্ত করে উলিপুর থানা পুলিশ। মামলায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা বশির উদ্দিনকে আসামি করা হয়েছে। উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামি বশির উদ্দিন দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামের ছামছুল হকের ছেলে। মামলার পর থেকে বশির পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর উলিপুর থানায় বশির উদ্দিনের নামে ভুক্তভোগী নারীদের পরিবার লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পাঁচ দিন পরও  কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। এ নিয়ে গত ৪ অক্টোবর ‘ফেসবুকে ছবি-ভিডিও পাঠিয়ে নারীদের উত্ত্যক্ত, অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুলিশ’ শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 

এরপর ওই দিন সন্ধ্যায় বাদী ও ভুক্তভোগী এক নারীর স্বামীকে থানায় ডেকে এজাহার নেয় পুলিশ। বুধবার মামলাটি নথিভুক্ত করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, বশির উদ্দিন তিন-চার মাস আগে এক গৃহবধূর ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন অশ্লীল ছবি-ভিডিও পাঠিয়ে তাকে উত্ত্যক্ত করে। বিষয়টি বশিরের পরিবারকে জানিয়ে কোনও সুরাহা না পেয়ে গৃহবধূ তার স্বামীকে জানান এবং ওই যুবকের আইডি ব্লক করে দেন। পরে অভিযুক্ত যুবক নামে-বেনামের আইডি থেকে গৃহবধূকে উত্ত্যক্ত করতে থাকে। এর মধ্যে ওই গৃহবধূর ভাতিজিকে একইভাবে উত্ত্যক্ত করা শুরু করে। তাকেও বিভিন্ন সময় অশ্লীল ছবি-ভিডিও পাঠায়। এ নিয়ে গত ২৯ সেপ্টেম্বর উলিপুর থানায় লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীদের পরিবার।

ওসি আশরাফুজ্জামান বলেন, বুধবার পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২) ও ৮(৩) ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলার একমাত্র আসামি বশির উদ্দিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, আইনি পদক্ষেপ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। তারা অবিলম্বে আসামিকে গ্রেফতারের দাবি জানান।

/এমপি/এএম/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান