রসিক নির্বাচন: বৃহস্পতিবার থেকে বন্ধ হলো মিছিল-সমাবেশ

রংপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২২, ১৮:৪৯আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৮:৪৯

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ নভেম্বর) থেকে সব ধরনের মিছিল-সমাবেশ ও শোডাউন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। আজ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল মতিন দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন। 

আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, বৃহস্পতিবার থেকে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সিটি করপোরেশন এলাকায় প্রার্থী বা তাদের সমর্থকদের লাগানো পোস্টার ব্যানার, ফেস্টুনসহ সব প্রচারণা সামগ্রী অপসারণ করতে হবে। একইসঙ্গে আজ থেকে নির্বাচনের আগ পর্যন্ত সিটি এলাকায় সব ধরনের মিছিল-শোডাউন ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। তবে প্রার্থী ও সমর্থকরা ঘরোয়া বৈঠক ও ভোটারের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ এবং প্রচারণা চালাতে পারবেন।

এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনও ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে। অন্যথায় শাস্তি ভোগ করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৩৩টি ওয়ার্ডে ১১ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

তিনি আরও জানান, নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ হবে। একইসঙ্গে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। তবে গোপন কক্ষে কোওন সিসি টিভি থাকবে না। এছাড়া প্রতিটি কেন্দ্রের সিসি টিভির সঙ্গে নির্বাচন কমিশন কার্যালয় সংযুক্ত থাকবে।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহার ৮ ডিসেম্বর , ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান