শীতে কাবু কুড়িগ্রামের মানুষ, জরুরি শীতবস্ত্র কিনতে অর্থ বরাদ্দ

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১২ জানুয়ারি ২০২৩, ১৭:০৬আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৭:০৬

কু‌ড়িগ্রা‌মে চলমান মৃদু শৈত্যপ্রবাহে দু‌র্ভোগ পোহা‌চ্ছেন সাধারণ মানুষজন। বি‌শেষ করে চরাঞ্চলের বা‌সিন্দা‌দের ভোগা‌ন্তির মাত্রা তুলনামূলক বে‌শি। গত ক‌য়েক‌দিন ধ‌রে মৃদু শৈত্যপ্রবাহ ও হি‌মেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে প‌ড়ে‌ছে জনজীবন। রা‌তের কনক‌নে শী‌তে মানু‌ষের কষ্ট বে‌ড়ে‌ছে বহুগুণ।

এ অবস্থায় জেলার প্রা‌ন্তিক জন‌গো‌ষ্ঠীর শী‌তের কষ্ট লাঘ‌বে জরুরি ভি‌ত্তি‌তে শীতবস্ত্র কেনার জন্য ১৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অ‌ধিদফতরের বরাদ্দ জেলার ৯ উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা বরাবর উপ-বরাদ্দ দি‌য়ে‌ছে জেলা প্রশাসন। জেলা প্রশাস‌নের দু‌র্যোগ ব্যবস্থাপনা শাখা সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

দু‌র্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্র জানায়, জেলার শীতার্তদের জন্য জরুরি ভি‌ত্তি‌তে কম্বল ও শীতবস্ত্র কিনতে জেলার ৯ উপ‌জেলার প্রতি‌টি‌তে দুই লাখ ক‌রে ১৮ লাখ টাকা উপ-বরাদ্দ দেওয়া হয়ে‌ছে। মঙ্গলবার (১০ জানুয়া‌রি) জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূ‌লে এই উপ-বরা‌দ্দ দিয়ে‌ছেন। এই টাকা দি‌য়ে কম্বল ও শীতবস্ত্র কি‌নে তা বিতরণের নি‌র্দেশ‌ দেওয়া হ‌য়ে‌ছে।

‌জেলা প্রশাসক স্বাক্ষ‌রিত উপ-বরা‌দ্দের চি‌ঠি‌তে গুণগত মান বজায় রে‌খে শীতব‌স্ত্র ক্রয়পূর্বক বিতরণ নি‌শ্চিত কর‌তে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তাদের নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ব‌লেন, ‘সরকারি বরাদ্দ যাতে যথাযথভাবে ব্যয় হয় তা মনিটর করা হবে। যত দ্রুত সম্ভব শীতবস্ত্র ক্রয়পূর্বক উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, চলমান শীত মৌসু‌মে জেলায় সরকা‌রিভা‌বে ৩৮ হাজার কম্বল বিতরণ করা হ‌য়ে‌ছে। নতুন ক‌রে আরও ১৫ হাজার কম্ব‌ল বরাদ্দ এ‌সে‌ছে। যার ম‌ধ্যে ১০ হাজার কম্বল বি‌ভিন্ন উপ‌জেলায় বিতর‌ণের জন্য দেওয়া হ‌য়ে‌ছে।

/এএম/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী