পল্লী বিদ্যুৎ অফিসে ঝুলছিল নিরাপত্তা প্রহরীর মরদেহ, চিরকুট উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৫

সিরাজগঞ্জের কামারখন্দে পল্লী বিদ্যুৎ অফিস থেকে আব্দুল আলিম (৪৯) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জামতৈল পূর্ব বাজারের পল্লী বিদ্যুৎ অফিস থেকে মরদেহ উদ্ধার করা হয়। আলিম বগুড়ার ঠনঠনিয়া এলাকার বাসিন্দা।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিসের এজিএম কাজী জসিম উদ্দিন জানান, রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আলিম। সকালে ভবনের নিচতলার মুদি দোকানদার অফিসের ভিতরে আলিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, ‘নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘ওই কক্ষ থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি অধিক ঋণগ্রস্ত ছিলেন বলে উল্লেখ করেছেন। পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী