নিখোঁজের ১৪ দিন পর দুই কলেজছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৬

গাইবান্ধা শহরের মেস থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ দুই কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১৪ দিন পর ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে একজনকে ও আশুলিয়ার জিরানি বাজার এলাকা থেকে আরেকজনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনায় অভিযুক্ত রিয়েল মন্ডল হৃদয়কে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রিয়েল মন্ডল হৃদয়ের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। রিয়েল মন্ডল ওই গ্রামের আতিকুর রহমানের ছেলে।

উদ্ধার দুই কলেজছাত্রী গাইবান্ধা সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।

ওসি বলেন, বৃহস্পতিবার সকালে রিয়েল মন্ডল হৃদয়কে গ্রেফতার করা হয়। নিখোঁজ এক ছাত্রীকে কোটচাঁদপুর ও অপরজনকে আশুলিয়া থানার জিরানি বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি গাইবান্ধা শহরের মেস থেকে বাড়ি ফেরার পথে ওই দুই কলেজছাত্রী নিখোঁজ হন। দুই ছাত্রী নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে রিয়েল মন্ডল হৃদয়কে আসামি করে মামলা করা হয়। এরপর থেকে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার সকালে রিয়েল মন্ডল হৃদয়কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে দুই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রেমের টানে উধাও হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন।

/এএম/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান