‘বাংলাবান্ধা-ফুলবাড়ী রুটে ভারতীয় ভিসা দেওয়া শুরু হবে’

পঞ্চগড় প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৩, ০২:১৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০২:১৬

বাংলাদেশ এবং ভারতের মধ্যে ভাতৃপ্রতীম সম্পর্ক বিদ্যমান রয়েছে উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, যত দ্রুত সম্ভব পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাবান্ধা-ফুলবাড়ী রুটে ভারতীয় ভিসা দেওয়া শুরু হবে।

তিনি বলেন, এতদিন সীমিত পরিমাণে ভারতীয় ভিসা ইস্যু করা হয়েছে। শিগগিরই বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে সবার জন্য ভিসা ইস্যু উন্মুক্ত করা হবে। এ জন্য আনুষ্ঠানিকভাবে ভিসা চালুর দিনক্ষণ নির্ধারণ করে জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার (৩ এপ্রিল) বিকালে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে এসে আমদানি-রফতানিকারক, বন্দর কর্তৃপক্ষ ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মনোজ কুমার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল হান্নান শেখ, সহসভাপতি রেজাউল করিম, সহসভাপতি মেহেদী হাসান খান, বাংলাবান্ধা আমদানি-রফতানি গ্রুপের সভাপতি আবদুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন, বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) নজরুল ইসলাম ও বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ।

এর আগে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চেম্বার অব কমার্সের পরিচালকরা।

বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা যায়, ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হলে বাংলাবান্ধা স্থলবন্দরেও মানুষ পারাপার বন্ধ হয়ে যায়। এরপর করোনা সংক্রমণ কমে গেলে দেশের অন্য স্থলবন্দরগুলোর মতো বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মানুষ পারাপার চালু হয়। সর্বশেষ ২০২২ সালের ১৮ মার্চ পর্যন্ত ঢাকা থেকে দেওয়া ভিসায় ভারতীয় হাইকমিশন এই বাংলাবান্ধা-ফুলবাড়ী রুট ব্যবহারের অনুমতি দিয়েছিল। ১৮ মার্চের পর থেকে বাংলাদেশিরা এই রুটে ভিসা পাচ্ছেন না। এই সময়ে ভারতীয় নাগরিকসহ অন্যান্য দেশের নাগরিকেরা বাংলাবান্ধা-ফুলবাড়ী রুট দিয়ে যাতায়াত করতে পারলেও বাংলাদেশিরা ভারতীয় ভিসা পাচ্ছিলেন না।

বাংলাবান্ধা আমদানি-রফতানি গ্রুপের সভাপতি আবদুল লতিফ তারিন বলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার আমাদের একটি দিন ঠিক করে জানাতে বলেছেন। আমরা আগামী ১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ভিসা চালুর বিষয়ে সম্ভাব্য দিন ঠিক করেছি। আশা করছি, ১৫ এপ্রিল থেকে আবার এই রুট দিয়ে ভিসার যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম