পু‌লিশ কর্মকর্তাকে ‌‌‘বোকা বা‌নিয়ে’ আড়াই লাখ টাকা হাতিয়ে নিলো প্রতারকরা

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৮ এপ্রিল ২০২৩, ১৫:০২আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৬:০৪

কু‌ড়িগ্রাম পু‌লিশ লাইন্সের এক পু‌লিশ কর্মকর্তা‌ ও এক পু‌লিশ সদস‌্যকে ‘বোকা বা‌নিয়ে’ নগদ মোবাইল ব‌্যাং‌কিং‌য়ের মাধ‌্যমে দুই লক্ষা‌ধিক টাকা হা‌তিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্প‌তিবার (২৭ এ‌প্রিল ) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের বাসস্ট‌্যান্ড এলাকার সিএন্ড‌বি মো‌ড়ের সততা স্টোরে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দি‌য়ে বাসস্ট‌্যান্ড এলাকার ব‌্যবসায়ীরা জানান, রাত সা‌ড়ে ৮টার দিকে সততা স্টো‌রে শামীম নামে এক পু‌লি‌শ সদস‌্য (কনস্টেবল) গিয়ে দোকানদার স্বপন‌কে ক‌য়েক‌টি নাম্বা‌রে দুই লক্ষা‌ধিক টাকা পাঠা‌নোর কথা ব‌লেন। এ সময় স্বপন বিষয়‌টি যাচাই করতে বললে পু‌লিশ সদস‌্য শামীম তার নি‌জের ফো‌নে পু‌লিশ সুপা‌রের দেহরক্ষী প‌রিচ‌য়ে এক ব‌্যক্তির সঙ্গে  কথা বলিয়ে দেন।‌ ফো‌নের অপর প্রা‌ন্তের ব‌্যক্তি স্বপন‌কে পু‌লিশ সদস‌্য শামী‌মের কথাম‌তো টাকা পাঠা‌তে ব‌লেন। পু‌লিশ সুপা‌রের দেহরক্ষী টাকা নি‌য়ে দোকা‌নে পৌঁছা‌চ্ছেন ব‌লে অপর প্রান্ত থে‌কে আশ্বস্ত করা হয়। এ সময় নগদ এ‌জেন্টকে আরও আশ্বস্ত কর‌তে পু‌লিশ সদস‌্য শামীম দোকা‌নের ভেত‌রে গি‌য়ে বসেন। এ সময় এ‌জেন্ট স্বপন নগদ অ‌ফিস থে‌কে টাকা‌ নি‌য়ে শামী‌মের দেওয়া একা‌ধিক মোবাইল নাম্বা‌রে মোট ২ লাখ ৫৫ হাজার টাকা‌ পাঠান। কিন্তু শামী‌মের কথাম‌তো এস‌পির দেহরক্ষী টাকা নি‌য়ে না আসায় স্বপন বিষয়‌টি কু‌ড়িগ্রাম সদর থানাকে জানান। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে গিয়ে বিস্তা‌রিত জানতে পারে।


যা জানা গেলো
সিএন্ড‌বি মোড় এলাকার একা‌ধিক প্রত‌্যক্ষদর্শী ব‌্যবসায়ী জানান, সদর থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছার পর পু‌লিশ সদস‌্য শামীম জানান, তা‌কে মূলত পু‌লিশ লাইন্স থে‌কে রিজার্ভ ইন্স‌পেক্টর (আরআই) নুর মোহাম্মদ বাসস্ট‌্যা‌ন্ডে পা‌ঠি‌য়ে‌ছেন। এস‌পির কিছু মালামাল আস‌বে জা‌নি‌য়ে তা‌কে তা আন‌তে পাঠা‌নো হয়। কিন্তু সেখা‌নে যাওয়ার পর এস‌পির দেহরক্ষী প‌রিচয় দিয়ে তা‌কে ফোন ক‌রে ক‌য়েক‌টি নাম্বার দি‌য়ে তা‌তে টাকা পাঠা‌তে বলা হয়। এরপর তি‌নি টাকা পাঠান। 

পরে পু‌লিশ নগ‌দের এ‌জেন্ট স্বপনসহ পু‌লিশ সদস‌্য শামীম‌কে পু‌লিশ লাইন্সে নি‌য়ে যায়। সেখা‌নে পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার বিস্তারিত শু‌নে পরবর্তী করণীয় নির্ধারণ ক‌রেন। পরে তদ‌ন্তের স্বা‌র্থে কিছু জানায়‌নি জেলা পু‌লিশ।

এ ব‌্যাপারে পু‌লিশ লাইন্সের আরআই নুর মোহাম্মদ ব‌লেন, ‘বৃহস্প‌তিবার রা‌তে এক‌টি নাম্বার থে‌কে আমা‌কে ফোন দি‌য়ে এস‌পি স‌্যা‌রের দেহরক্ষীর প‌রিচয় দেওয়া হয়। স‌্যা‌রের কিছু মালামাল আস‌বে জা‌নি‌য়ে একজন পোশাক প‌রা কনস্টেবলকে বাসস্ট‌্যা‌ন্ডে পাঠা‌তে বলা হয়। আ‌মি তখন একজন কনস্টেবলকে পাঠাই। কিন্তু আ‌মি জানতাম না এটা‌ প্রতারক‌দের কাজ। ওই পু‌লিশ সদস‌্য বাসস্ট‌্যা‌ন্ডে পৌঁছা‌লে প্রতারক চক্রটি তা‌কে এস‌পি স‌্যা‌রের দেহরক্ষী প‌রিচয় দি‌য়ে ক‌য়েক‌টি নাম্বা‌রে টাকা পাঠা‌তে ব‌লে। স‌্যা‌রের দেহরক্ষী প‌রিচয় দেওয়া ব‌্যক্তি টাকা নি‌য়ে বাসস্ট‌্যা‌ন্ডে যা‌চ্ছে ব‌লে তা‌কে জানায়। তখন সে সেটা‌ বিশ্বাস ক‌রে টাকা পাঠায়।’ 

ভুক্ত‌ভোগী নগদ এ‌জে‌ন্ট স্বপ‌নের সঙ্গে যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌লেও তা‌কে পাওয়া যায়‌নি। ত‌বে স্বপ‌নের ঘনিষ্ঠ এক ব‌্যবসায়ী তার বরা‌তে ব‌লেন,  ‘জেলা পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বপন‌কে ক্ষ‌তি পু‌ষি‌য়ে দেওয়ার আশ্বাস দি‌য়ে‌ছেন। তদ‌ন্তের স্বা‌র্থে তাকে আপাতত কারও সঙ্গে কথা না বল‌তে অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।’ 

সদর থানার ও‌সি খান মো. শাহরিয়ার ব‌লেন, বিষয়‌টি ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখ‌ছেন। এ ঘটনায় পু‌লিশ সদস‌্য শামীম বাদী হ‌য়ে মামলা করেছেন। ঘটনায় জ‌ড়িত‌দের চি‌হ্নিত কর‌তে পু‌লিশ কাজ শুরু ক‌রে‌ছে। 

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম