ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে আবাদ

নীলফামারী প্রতিনিধি
১১ মে ২০২৩, ১০:২৮আপডেট : ১১ মে ২০২৩, ১৬:২৬

নীলফামারীতে ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলন ভালো হওয়ায় খুশি তারা। তবে, বাজারের দামের উপর নির্ভর করবে তাদের ভাগ্য।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ২৫ হাজার ১০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে ২৬ হাজার ৬৫৫ হেক্টর জমিতে। এর মধ্যে সদরে দুই হাজার ৮২০, সৈয়দপুরে ৪৬০, ডোমারে তিন হাজার ৩০০, ডিমলায় ১৪ হাজার ২৫০, কিশোরগঞ্জে তিন হাজার ২১৫ এবং জলঢাকা উপজেলায় দুই হাজার ৬১০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৭৬ হাজার ১০০ মেট্রিক টন।

সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামের ইউসুফ আলী বলেন, ‘চলতি মৌসুমে তিন বিঘা জমিতে পাইওনিয়ার-৫৪ ও ৯৫ জাতের ভুট্টা চাষ করেছি। এতে বিঘা প্রতি ফলন হয়েছে ৩০ থেকে ৩২ মণ। তিন বিঘায় ফলন হয়েছে ৯৬ মণ। যার বাজার মূল্য ৫৯ হাজার ৫২০ টাকা। খরচ হয়েছে ৩৬ হাজার টাকা। এতে আমার লাভ হবে ২৩ হাজার ৫০০ টাকা।’

জেলা শহরের নিউ বাবুপাড়ার ইসমাইল হোসেন বালু বলেন, ‘এবার প্রথমবার পরীক্ষামূলকভাবে এক বিঘা জমিতে প্যাসিফিক জাতের ভুট্টা লাগিয়েছি। বিঘায় ফলন হয়েছে ৩০ মণ। আর এক বিঘা জমিতে ভুট্টা চাষ করতে খরচ হয়েছে ১২-১৩ হাজার টাকা। মণ প্রতি ৬২০ টাকা দরে বিক্রি করেছি ১৮ হাজার ৬০০ টাকায়। এতে আমার লাভ হয়েছে ৫ হাজার ৬০০ টাকা।’

ভুট্টার বাম্পার ফলন হয়েছে নীলফামারীতে

কৃষক একরামুল হক বলেন, ‘এবার দুই বিঘা জমি চুক্তি নিয়ে ভুট্টা চাষ করেছি। ফলন ভালো হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি হলে আরও বেশি ফলন হতো। এবার ভুট্টা চাষে লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে চাষ করবো।’

সদরের কুচকাটা ইউনিয়নের দোনদরী গ্রামের সালেহ উদ্দিন বলেন, ‘আমার দেড় বিঘা জমিতে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। তবে কাঁচা ভুট্টার বাজারে দাম কিছুটা কম। এখন বিক্রি না করে শুকিয়ে ঘরে রেখে দিতে পারলে আরও বেশি লাভ করতে পারতাম।’

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। এখন পর্যন্ত ৮৫ ভাগ ভুট্টা মাড়াই করে ঘরে তুলেছেন কৃষকরা। আগামী ১৫-২০ দিনে মধ্যে বাকি ভুট্টা মাড়াইয়ের কাজ শেষ হবে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এসএম আবু বকর সাইফুল ইসলাম বলেন, ‘এ জেলার মাটি ও আবহাওয়া ভুট্টা চাষের জন্য উপযোগী। এবার ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে ২৬ হাজার ৬৫৫ হেক্টর। আশা করছি, ভুট্টা বিক্রি করে লাভবান হবেন কৃষকরা।’

/এসএন/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম