অটোরিকশাকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ২

লালমনিরহাট প্রতিনিধি
০৩ জুন ২০২৩, ১১:৩৩আপডেট : ০৩ জুন ২০২৩, ১২:০৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। শুক্রবার (২ জুন) রাত ১১টার দিকে উপজেলার কাকিনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- পাটগ্রাম উপজেলার বেলতলী রহমতপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও একই উপজেলার চিলাবাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৬)। এ ঘটনায় চিকিৎসাধীন আরও এক যাত্রীর মৃত্যুর খবর শোনা গেলেও তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রংপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে পাটগ্রাম উপজেলার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক উপজেলার কাকিনা এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুই যাত্রী মারা যান এবং অন্য যাত্রীরা আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপর চালক ট্রাক নিয়ে পালিয়ে যান।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান জানান, দুজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। আহত কয়েকজন যাত্রী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মামলা হয়েছে। ঘাতক ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম