আটোয়ারীতে হরি মন্দির ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

পঞ্চগড় প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৯

আটোয়ারীর হরি মন্দির পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী এলাকায় শ্রী শ্রী হরি মন্দিরের একটি চূড়াসহ চারপাশের দেয়াল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এই কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পুজারী সিরেন চন্দ্র রায় মন্দিরের উপরের একটি চূড়া ভাঙা এবং চারপাশের দেওয়ালে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান।
খবর পেয়ে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান আবদার, সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ, আটোয়ারী থানার ওসি শাহ আলমসহ র‌্যাব, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র জানান, সকালে তারা মন্দিরের ওই চূড়াটি টিনের উপর ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। গভীর রাতে দুর্বৃত্তরা চূড়াসহ দেয়াল ভাঙচুর করে।

মোলানী শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি হিরেন্দ্র নাথ রায় হামলা ও ভাঙচুরকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

ওসি জানান,জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আশ্বস্ত করেন।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, বিষয়টি  আমরা তদন্ত করে দেখছি। কিছু তথ্য পেয়েছি। দেবীগঞ্জে পুরোহিত হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনও অপচেষ্টা এতে আছে কিনা তাও খতিয়ে দেখছি। আশা করছি খুব দ্রুত এই রহস্য উদঘাটন করে মূলহোতাদের গ্রেফতার করতে পারব।

/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের