ময়লার স্তূপের মধ্যে নারীর লাশ

দিনাজপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ১৬:৪৪আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৬:৪৪

দিনাজপুর শহরের মাতা সাগর মোড়ে অবস্থিত পৌরসভার ময়লার স্তূপ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় লাশটি উদ্ধার করে। এর আগে দুপুরে সেখানে হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী রবিন বলেন, সকাল থেকে শহরের বিভিন্ন স্থান থেকে গাড়িতে করে ময়লা এখানে আনা হয়। দুপুরের দিকে ময়লার স্তূপের একজনর হাত দেখা যায়। পরে ময়লা সরানো হলে লাশ দেখতে পেয়ে পৌরসভার মেয়রকে জানাই। কোনও গাড়িতে করে এই লাশ ময়লার সঙ্গে চলে এসেছে। 

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, খবর পেয়ে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত নারীর (৫০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি