বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কারাগারে কিশোর

গাইবান্ধা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৩, ২১:২৫আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২১:২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরের বাড়ি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে।

বুধবার (১৬ আগস্ট) বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) গভীর রাতে নিজ বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুক ও টিকটকে কটূক্তি করে ভিডিও পোস্ট করেছে ওই কিশোর। বিষয়টি ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দ থানায় লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা হয়েছে। বুধবার বিকালে আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।’

/এএম/ 
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক