জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৩, ১৪:৪০আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৪:৪০

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোতাল্লিব মুন্সি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের দুই ভাই মোবাই মুন্সি ও আরিফ মুন্সি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে পৌর শহরের মহেশপুর সবজিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোতাল্লিব মুন্সি (৪০) মহেশপুর গ্রামের আনোয়ার মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন আধাশতক জমির মালিকানা নিয়ে একই গ্রামের আব্দুল মান্নান ও মোতাল্লিবের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধীয় জমিতে নির্মাণ কাজ করতে যান আব্দুল মান্নান। এতে মোতাল্লিবসহ তার দুই ভাই বাধা দেন। এ সময় আব্দুল মান্নান ও তার পরিবারের লোকজন তাদেরকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এক পর্যায়ে লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোতাল্লিব মুন্সি। আহত হন তার দুই ভাই। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আব্দুল মান্নানসহ তার স্ত্রী রাশিদা বেগম, ছেলে রিশাদ ও ভাই একরামুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের