মাদক-বাল্য বিবাহ-যৌতুক মুক্ত নীলফামারীর গোড়গ্রাম ইউনিয়ন

নীলফামারী প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ১২:৩০আপডেট : ০১ মার্চ ২০১৬, ১২:৩০

নীলফামারী

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার গোড়গ্রাম কিত্তনিয়াপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে গণসমাবেশে এ ঘোষণা দেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন।

এক গণসমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, সদর থানার ওসি শাহজাহান পাশা প্রমুখ।

গণসমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবকসহ স্থানীয় সুধিজনরা উপস্থিত ছিলেন।

ইউএনও সাবেত আলী জানান, রবিবার চওড়গাছা ইউনিয়নকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই সদর উপজেলাকে বাল্য বিয়ে, যৌতুক ও মাদকমুক্ত হিসেবে ঘোষণা করা হবে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার ১৫টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, পর্যায়ক্রমে সব ইউনিয়ন বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত হিসেবে ঘোষণা শেষে বর্ণিল আয়োজনে সদর উপজেলাকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান