কুড়িগ্রাম খামারবাড়ি থেকে জেনারেটর চুরি: মুখ খুলছেন না কেউ

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০০

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতর, খামারবাড়ি থেকে কৃষকদের জন্য বরাদ্দকৃত ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভলপমেন্ট (আাইএফএডি বা ইফাদ) প্রকল্পের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক জেনারেটর চুরির ঘটনা ঘটে। এ নিয়ে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও কমিটির আহ্বায়ক ও সদস্যসহ কৃষি সম্প্রসারণ অধিদফতর, রংপুরের অতিরিক্ত পরিচালক আফতাব হোসেন মুখ খুলছেন না। কুড়িগ্রাম খামারবাড়ির বর্তমান উপপরিচালক বিপ্লব কুমার মোহন্তও এ নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।

দফতরটির একটি দায়িত্বশীল সূত্র জানায়, জেনারেটর চুরির ঘটনায় একই বছর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালকের নির্দেশে তদন্ত কমিটি করা হয়। তদন্তে জেনারেটর চুরি সংক্রান্ত সকল অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। এ নিয়ে প্রতিবেদনও জমা দেওয়া হয়। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা কিংবা ফৌজদারি মামলা না করে আশ্চর্যজনকভাবে অভিযোগ নিষ্পত্তি করা হয়।

জেনারেটর কক্ষের বাইরের চিত্র

নাম প্রকাশ না করার শর্তে কুড়িগ্রামের কয়েকজন কৃষি কর্মকর্তা জানান, ২০২২ সালের জুন মাসে কুড়িগ্রাম অফিসের সাবেক উপপরিচালক আব্দুর রশিদ (বর্তমানে অবসরে), সাবেক ক্যাশিয়ার আব্দুল আজিজসহ কয়েকজন কর্মচারী যোগসাজশে জেনারেটরটি বিক্রি করে দেন। প্রমাণ মেটাতে অফিসের সিসি ক্যামেরা বন্ধ রাখাসহ জেনারেটরের নথিপত্র সম্বলিত ফাইলও সরিয়ে ফেলা হয়। জেনারেটরের কক্ষ থেকে আলামত আড়াল করতে কক্ষটি একজন কর্মচারীকে বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি প্রকাশ হলে পরিস্থিতি সামাল দিতে অরেকটি ছোট জেনারেটর রেখে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ নিয়ে কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংক্ষুদ্ধ কৃষক পরবর্তী উপপরিচালক ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন। তবে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বদলে অভিযোগকারীদের কুড়িগ্রাম থেকে বদলি করা হয়। তদন্তে জেনারেটর চুরির সত্যতা মিললেও শেষ পর্যন্ত বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে।

খামারবাড়ি কুড়িগ্রামে গিয়ে দেখা গেছে, জেনারেটর রাখার কক্ষটি বর্তমানে একজন কর্মচারী বাসস্থান হিসেবে ব্যবহার করছেন। তবে ওই কক্ষে যে বিশালাকৃতির জেনারেটর বসানো ছিল সে চিহ্ন এখনও রয়ে গেছে। ঘটনা সামাল দিতে পরবর্তীতে যে ছোট জেনারেটর রাখা হয়েছিল তাও বর্তমানে কক্ষে নেই।

বর্তমান উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, ‘জেনারেটর হারানোর বিষয়টি জানামাত্র আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি এটা নিয়ে কোনও মন্তব্য করতে চাচ্ছি না।’ পরবর্তীতে রাখা ছোট জেনারেটর সম্পর্কে জানতে চাইলে ‘জানা নেই’ বলে জানান তিনি।

জেনারেটর কক্ষের ভেতরের চিত্র

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও বর্তমানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, তাজহাট রংপুরের অধ্যক্ষ বেলাল হোসেন বলেন, ‘তদন্তের বিষয়ে কোনও কিছু বলা যাবে না। এটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন না। যিনি তদন্ত করতে দিয়েছিলেন তার কাছে জেনে নিন।’

কৃষি সম্প্রসারণ অধিদফতর, রংপুরের অতিরিক্ত পরিচালক আফতাব হোসেন বলেন, ‘ঘটনাটি আমার দায়িত্ব নেওয়ার আগের। তখন তদন্ত কমিটি কী প্রতিবেদন দিয়েছে তা দেখে জানাতে হবে। তবে শুনেছি বিষয়টি নিষ্পত্তি হয়েছে।’

অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় বা আইনি ব্যবস্থা নেওয়া প্রশ্নে আফতাব হোসেন বলেন, ‘আমি ব্যস্ত আছি। এসব নিয়ে এখন কথা বলতে পারছি না।’

/আরআইজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী