রংপুরের ৬টি আসনে পাঠানো হলো নির্বাচনি সামগ্রী

রংপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৪, ০৯:০৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৯:০৩

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ছয়টি আসনে ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে। রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার অধীনস্থ ট্রেজারি থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার (৩ জানুয়ারি) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত দুটি গাড়িতে এসব ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়।

রংপুর নির্বাচন কার্যালয়ের একাধিক কর্মকর্তা ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী জেলা ছয়টি আসনের অধীন আট উপজেলা নির্বাচন কর্মকর্তার দফতরে পাঠানো হচ্ছে। সেখানে নির্বাচনের দিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার আগ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে। নির্বাচনের দিন ভোটগ্রহণের আগে ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী পাঠানো হবে।

তবে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানাবেন বলে জানান।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রংপুরের এই ছয়টি আসনে মোট ভোটার ২৪ লাখ ৫৪ হাজার ৬১৩ জন।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম