‘বাণিজ্যমন্ত্রী ৩ বার লিপস্টিক বদলানোর কথা বললেও আজ এসে দেখি কোনও লিপস্টিক নেই’

রংপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ১০:৪১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৪১

প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জি এম কাদের বলেছেন, ‘দেশে এখনও চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সংসদ নির্বাচনের পর অস্থিরতা আরও বাড়তে পারে যদি ভোট সুষ্ঠু না হয়। তবে নির্বাচন সুষ্ঠু হলেও অস্থিরতা কমলেও থাকবে।।’

নির্বাচনি প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত রংপুর-৩ (সদর) আসনসহ রংপুরের চারটি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের সমর্থনে সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রীর সমালোচনা

জাপা চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৪ আসন পীরগাছা উপজেলার কদমতলি চন্ডিপুর সরকারি প্রাথমিক মাঠে জাপা প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের সমর্থনে নির্বাচনি জনসভায় বাণিজ্যমন্ত্রী ও ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশির কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘দেশে উৎপাদিত পেঁয়াজের দাম কমাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ভারত থেকে আমদানি করার পরও দাম কমাতে পারেননি। একেক সময় একেক কথা বলে সরকারকে বিব্রত করেছেন।’

জিএম কাদের বলেন, ‘টিপু মুনশি এ আসনের এমপি হলেও ১৫ বছরেও কোনও উন্নয়ন করেননি। বরং এলাকার মানুষকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন। তিনি বলেছিলেন তার নির্বাচনি এলাকার মেয়েরা নাকি দিনে তিনবার মুখে লিপস্টিক বদলায় কিন্তু আজ জনসভায় এসে দেখলাম কোনও মহিলার মুখে লিপস্টিক নেই। কিন্তু মন্ত্রীর চার পাশে যারা থাকেন তাদের মুখে লিপিস্টিক দেখা যায়। তিনি ওই সব লিপিস্টিক ওয়ালাদের নিয়ে ব্যস্ত থাকেন।’

সভায় রংপুর-৪ আসনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর সিটি মেয়র মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, টিপু মুনশি নিজেই অনেকবার বলেছেন তার বাড়ি গোপালগঞ্জে তিনি পীরগাছার মানুষ না তিনি বহিরাগত। এবার এলাকার লোকজন বহিরাগত টিপু মুনশিকে বয়কট করে স্থানীয় প্রার্থীকে ভোট দেবেন।

মিঠাপুকুরে যা বললেন

রংপুর-৫ আসনের মিঠাপুকুর উপজেলা সদরে জাপা প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে নির্বাচনি জনসভায় জি এম কাদের বলেন, ‘নৌকাকে হটিয়ে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ এর আগে সবসময় নির্বাচনে কারচুপি করেছে। তারা রংপুর সদর আসন ছাড়া সব আসনেই মুখোশধারী প্রার্থী দিয়ে জাতীয় পার্টির দুর্নাম দেওয়ার জন্য আসন ছাড়ার মিথ্যা প্রচারণা করছে।’ 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনও জোট বা মহাজোট হয়নি। তারা জাতীয় পার্টিকে কোনও আসনে ছাড় দেয়নি। যে ২৬টি আসনের কথা তারা বলছে সেটা পুরোপুরি মিথ্যা আর ভাওতাবাজি। কারণ রংপুর সদর-৩ আসন ছাড়া সব কয়েকটি আসনে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী দিয়েছে। তাদের বিদ্রোহী প্রার্থী বলে দল থেকে বের করেও দেয়নি। কিন্তু আমরা বেশ কয়েকটি আসনে আমাদের দলের প্রার্থীদের বহিষ্কার করেছি। ফলে কোনও সমঝোতা হয়নি।’

তিনি বলেন, ‘তিনি রংপুর-৪ আসনে জাপা প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর-৫ আসনে আনিসুর রহমান ও রংপুর-৬ আসনে নুর আলম যাদুকে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম