নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ মে ২০২৪, ০৫:০৭আপডেট : ১৪ মে ২০২৪, ০৫:০৭

দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন শিকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনও মাধ্যমে তথ্যপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী শাহীন শিকদার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, ‘বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আপনি উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা যেকোনও মাধ্যমে পত্রপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনে অংশ নেওয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন শিকদার বলেন, চিঠি পেয়েছি। জবাব আগামীকাল (মঙ্গলবার) দিতে পারি।’

দলীয় নির্দেশ উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে এই বিএনপি নেতা বলেন, ‘আমি আমার উপজেলায় দলকে শক্তিশালী করতে চাই। এ জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচনে আছি, শেষ পর্যন্ত থাকবো। আমার জয়ের ব্যপারে আমি আশাবাদী।’

দল যদি বহিষ্কার করলে মেনে নেবো। আবার সময়মতো দল আমাকে টেনে নেবে বলে মনে করেন এই বিএনপি নেতা।

/এনএআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান