৫ মিনিটের ঝড়ে উড়ে গেছে টিনের চালা, ভেঙেছে গাছ-বৈদ্যুতিক খুঁটি

দিনাজপুর প্রতিনিধি
৩০ মে ২০২৪, ১৯:৪০ আপডেট : ৩০ মে ২০২৪, ১৯:৫৪

দিনাজপুরে হঠাৎ ঝড়ে উড়ে গেছে টিনের চালা, ভেঙে পড়েছে গাছ, বৈদ্যুতিক পিলার। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেন স্থানীয়রা। এখন পর্যন্ত জেলা শহরসহ আশপাশের এলাকা বিদ্যুৎবিহীন। জেলা প্রশাসক জানিয়েছেন, এই ঝড়ে জেলার পাঁচ উপজেলার প্রায় ১২০০ বাড়িঘরে ক্ষতি হয়েছে। নিরূপণ করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বুধবার (৩০ মে) দিবাগত রাত ১টা ৪৬ মিনিট থেকে ১টা ৫১ মিনিট পর্যন্ত পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা। উড়ে গেছে টিনের চালা, ভেঙে ও উপড়ে পড়েছে বড় বড় গাছ। বৈদ্যুতিক পিলার ভেঙে পড়ায় পুরো বিচ্ছিন্ন সংযোগ। বাড়িঘরের ক্ষয়ক্ষতি তো রয়েছেই, সেই সঙ্গে লিচু গাছেরও ক্ষয়ক্ষতি হয়েছে। যাতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এই অবস্থাতে সহযোগিতা কামনা করেছেন নিম্নআয়ের মানুষ।

আবহাওয়া অফিসের তথ্যমতে, এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার। সেই সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে কিছু স্থানে।

৫ মিনিটের ঝড়ে উড়ে গেছে টিনের চালা, ভেঙেছে গাছ-বৈদ্যুতিক খুঁটি

দিনাজপুরে মাহমুদপুর এলাকার পারভিন বলেন, আমরা খুব অসহায়। আমরা দিন এনে দিন খাই। আমরা যে এখন খাবো, কিছু নাই। বাড়িতে বিদ্যুৎ নাই, খাবার নেই। এখনো কোনও মেম্বার-চেয়ারম্যান আমাদের এখানে আসেনি। আমরা একটু সহযোগিতা চাই।

একই এলাকার রোজিনা খাতুন বলেন, আমরা খুব অসহায় খুব গরিব মানুষ। দিন এনে দিন খাই। আমাদের কোনও অর্থ নেই। এখন বাড়ি ভেঙে গেছে, নতুন করে যে বাড়ি করবো এই অর্থ নাই। কারেন্টের পিলার আমাদের বাড়ির ওপর পড়েছে। বাড়িঘরের টিন উড়ে গেছে, সেগুলো আর পাওয়া যায়নি। ঘরে যা ছিল সব উড়ে গেছে, ভিজে নষ্ট হয়ে গেছে। এখন দিন চলায় আমাদের মুশকিল।

সালমা বেগম বলেন, রাত ১টার ঘটনা, বাড়ির টিনসহ সবকিছু উড়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের খোঁজ নিতে কেউ আসেনি।

৫ মিনিটের ঝড়ে উড়ে গেছে টিনের চালা, ভেঙেছে গাছ-বৈদ্যুতিক খুঁটি

জেসমিন বলেন, আমাদের বাড়ির বেড়া, টিন সব উড়ে নিয়ে গেছে। পাশের বাড়িরও একই অবস্থা। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই ঝড়ের কারণে। এখন বাড়ি ঠিক করবো, নাকি কাজে যাবো। রাতে কোথায় থাকবো সেটাও নিশ্চিত না। এখন টিনের যে দাম এই টাকা কোথায় পাব সেই চিন্তায় আছি।

মাসিমপুর এলাকার মিম বলেন, আমাদের এলাকার বেশ কয়েকটি ঘরের টিন একদম নাই। টিনগুলো ২০০ মিটার দূরে উড়িয়ে নিয়ে গেছে। এলাকায় এই ধরনের ঝড় আমি কখনও দেখিনি। এখন সকাল থেকে বিদ্যুৎ, ইন্টারনেট, কোনও কিছুই নেই। কখন বিদ্যুৎ সংযোগ দেবে কি না সেটাও নিশ্চিত না। মোটামুটি রাতে অন্ধকারে থাকতে হবে।

৫ মিনিটের ঝড়ে উড়ে গেছে টিনের চালা, ভেঙেছে গাছ-বৈদ্যুতিক খুঁটি

মাসিমপুর এলাকার মোসাদ্দেক হোসেন বলেন, আমাদের মাসিমপুর এলাকার বেশ কয়েকটি বাগানের লিচুর ডাল, কোথাও আবার পুরো গাছ ভেঙে গেছে। ফলে এবারে এমনিতেই লিচুতে লোকসানের আশঙ্কা ছিল, ঝড়ের কারণে সে আশঙ্কা আরও বেশি বেড়ে গেছে। এখন যে লিচু ঝড়ে গেছে সেসব একেবারেই পুরোপুরি ক্ষতি। 

নুরুজ্জামান বলেন, ঝড়ের কারণে অনেক ক্ষয়ক্ষতি। অনেক ডাল ভেঙেছে, একেবারে অবস্থা খারাপ। সব লিচু নষ্ট হয়ে গেছে। এখন যে ক্ষতি হয়েছে, যে দাম দিয়ে বাগান কিনেছি সেই টাকাটাই উঠবে না। 

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, জেলার পাঁচ উপজেলার প্রায় ১২০০ বাড়িঘরে ক্ষতি হয়েছে। তালিকা করে প্রতিটি পরিবারে ৩০ কেজি করে চাল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। কোনও ক্ষতিগ্রস্ত একটি পরিবারও প্রধানমন্ত্রী সহযোগিতার বাইরে থাকবে না।

/এফআর/
সম্পর্কিত
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রবৃষ্টির আভাস
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে যশোরে ১২৩ মিমি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ইউএনওর বাসভবনের সামনে ও চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, ওসি বললেন জানা নেই
ইউএনওর বাসভবনের সামনে ও চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, ওসি বললেন জানা নেই
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো