নীলফামারীতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

নীলফামারী প্রতিনিধি
০৯ মার্চ ২০১৬, ২১:১৬আপডেট : ০৯ মার্চ ২০১৬, ২১:২৩

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহত পৃথক সড়ক দুর্ঘটনায় নীলফামারী সদরে ও সৈয়দপুর উপজেলায় মনির ও কাজল নামে আট বছর বয়সের দুই শিশু  নিহত হয়েছে। বুধবার বিকালে এ ঘটনায় পুলিশ একটি যাত্রীবাহীবাস ও মহেন্দ্র ট্রাক্টর আটক করলেও চালকরা পালিয়ে যায়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,বুধবার দুপুর ১টার দিকে নীলফামারী সৈয়দপুর সড়কের টেক্সটাইল বাজারে আব্দুল হান্নানের কাপড়ের দোকানের সামনে খেলছিল তার আট বছরের ছেলে মনির। মনিরের হাতে থাকা একটি খেলনার চাকা সড়কে গড়িয়ে গেলে সেটি সে কুড়াতে যায়। এসময় নীলফামারী থেকে বগুড়ার উদ্যেশ্যে ছেড়ে যাওয়া এস এম এণ্টারপ্রাইজ নামের যাত্রীবাহি বাস ( বগুড়া- ব -১৫৩৬ ) তাকে ধাক্কা দেয়।
অপর দিকে একই দিন দুপুর দেড়টার দিকে নীলফামারীর সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের পানাতিপাড়া গ্রামে খেলতে গিয়ে ইটভাটার মাটিবোঝাই একটি মাহিন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় আট বছরের মেয়ে কাজল। সৈয়দপুর থানা পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, এলাকার আইয়ুব আলী ও তার ভাইয়ের যৌথ মালিকানাধীন এএন ব্রিকস বেশ কিছুদিন ধরে আবাসিক এলাকালগ্ন আবাদি জমির উপরিভাগের মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের শত বাধার মুখেও ইট ভাটার মালিক আবাদি জমির মাটি কাটা বন্ধ করেননি।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান