কোটা ও পেনশন স্কিম সরকার জোর করে চাপিয়ে দিচ্ছে: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ১৮:২৯আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২০:৩৭

শিক্ষার্থীদের ওপর কোটা ও শিক্ষকদের ওপর আরোপ করা পেনশন স্কিম বাতিলের দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শিক্ষার্থীদের কোটা আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশনবিরোধী আন্দোলন সমর্থন করে জি এম কাদের বলেন, ‘সরকারের কোটা পদ্ধতি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেও এর সম্পর্ক নেই। সরকার এটা শিক্ষার্থীদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে না।’ অবিলম্বে কোটা পদ্ধতি বাতিল করারও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ‘সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিমের বিরুদ্ধে যে আন্দোলন করছেন সেটাও যৌক্তিক দাবি। যেটা তারা চাচ্ছেন না তা জোর করে চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে না।’ এটিও বাতিলের দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দলের নেতা। 

সোমবার (৮ জুলাই) বিকালে বিমানে ঢাকা থেকে সৈয়দপুরে গিয়ে সরাসরি রংপুর সার্কিট হাউজে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জি এম বলেন, ‘দেশের মানুষ এখন এ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা এখনও ভালো নেই। সরকার যেসব মেগা প্রজেক্ট করছে, এতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনও কাজে লাগছে না। উন্নয়নের নামে যা করা হচ্ছে এসব কোনোটারই মানুষ সুফল পাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা দেশের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা উচিত। এ জন্য কারও মুখাপেক্ষী হয়ে থাকার দরকার নেই। তিস্তা নদী পুনঃখনন করাসহ সার্বিকভাবে এই নদীকে নিয়ে মানুষের যে দুর্ভোগ সেটা দূর করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।’

এর আগে, বিকালে রংপুর সার্কিট হাউজে পৌঁছালে রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশের সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় জেলা জাপা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাপা নেতা জাহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান