‘বিএনপি-জামায়াত বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানানোর কাজ করছে’

দিনাজপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২৪, ১৭:০৬ আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৭:০৬

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, সহিংসতা, লুটতরাজের সঙ্গে সরাসরি জামায়াত-বিএনপি ও স্বাধীনতা বিরোধীরা জড়িত। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তারা জড়িত এবং তাদের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের আত্মমর্যাদা নিয়ে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেটাকে লাঘব করা। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বলার চেষ্টা করেছিল যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। এই জামায়াত-বিএনপি ও ইউনূস গংরা তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানানোর জন্য যে কাজগুলো করা দরকার অগ্নিসংযোগ, লুটতরাজ, লুটপাট- সেগুলোই করছে।’

তিনি বলেন, ‘গত কয়েকদিন না, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার কার্য পরিচালনা করা নিয়ে তারা বাংলাদেশ জ্বালিয়েছে। বাংলাদেশ যখন ১৪ সালে দারিদ্র্যতাকে জয় করেছে তখনও তারা বাংলাদেশ জ্বালিয়ে দিয়েছে। তারা যখন ব্যর্থ হয়েছে তারপর ছাত্রদেরকে ব্যবহার করা শুরু করেছে।’

শনিবার (২৭ জুলাই) বেলা ১১টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং গত ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে এক বিক্ষোভ থেকে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করার স্থানগুলো ঘুরে দেখেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বজলুর রশিদ, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাবেক এমপি আব্দুল লতিফ, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি দিনাজপুর সার্কিট হাউজে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন~ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির