সংবাদ সম্মেলনে যা বললেন রংপুর পুলিশের দুই শীর্ষ কর্মকর্তা

রংপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৪, ১০:২৯আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১০:২৯

রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান পুলিশকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য গণমাধ্যমসহ সব রাজনৈতিক সামাজিক সংগঠন, সুশীল সমাজকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ও বিকালে পৃথক পৃথক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা।

দুপুর আড়াইটায় রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি আব্দুল বাতেন বলেন, রংপুর বিভাগের আট জেলায় পুলিশ বাহিনীর সব সিনিয়র কর্মকর্তা ও সদস্যদের সহনশীলতার কারণে কোনও ছাত্র বা সাধারণ মানুষের প্রাণহানি ঘটেনি। কোনও পুলিশ সদস্য নিহত হয়নি। তবে আট জেলায় ১২২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, দিনাজপুর জেলার বিলোল ও বোচাগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এত কিছুর পরও আট জেলা পুলিশের সবার সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে তাদের মনোবল অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছি।

তিনি বলেন, পুলিশের সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে। আমরা তাদের বোঝাতে চেষ্টা করছি। আশা করছি, তাদের কাজে ফেরাতে পারবো।

তিনি গণমাধ্যমসহ সব মহলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। অরাজকতা বন্ধ করার জন্য সব মহলের সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি, রংপুরের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিকাল ৪টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ কমিশনার মনিরুজ্জামান। তিনি বলেন, পুলিশ বাহিনীর দাবি দাওয়া আইজিপিকে জানানো হয়েছে। তিনি সরকার গঠনের পর দাবি দাওয়াগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তিনিও রংপুর মহানগরবাসীর জন্য কাজ করার সুযোগ চান। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চান। এ জন্য সব মহলের সহযোগিতা কামনা করেন। এ সময় মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম