‘আ.লীগকে শক্তি জোগাতে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা’

রংপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৪, ১৬:০০আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৬:০০

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ ও ছাত্রজনতা হত্যায় শেখ হাসিনার বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের বিএনপি কার্যালয় থেকে  বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আওয়ামী লীগের ‘দালাল’ ও শেখ হাসিনাকে ‘খুনি’ আখ্যায়িত করে তাকে অবিলম্বে ভারত থেকে নিয়ে এসে বিচার দাবি করেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দেন- রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরন্নবী চৌধুরী মিলন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকারিয়া ইসরাম জীম।

উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহা, সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নোমান হাসান, মহানগর ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান সুনজ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুলসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আওয়ামী লীগকে শক্তি জোগাতে তিনি একের পর এক বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। নেতৃবৃন্দ কোটা বিরোধী আন্দোলনে ছাত্রজনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার শাস্তি দাবি জানান।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম