নির্মাণাধীন ভবনের ছাদে রডে গেঁথে ছিলো কিশোরের লাশ

গাইবান্ধা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ২২:১৫আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২২:১৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদের পিলারের রডে গেঁথে থাকা অবস্থায় সোহান মিয়া (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ধাপেরহাটের পালানপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আজিজার রহমানের ভবনের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শুকুর আলী। নিহত সোহান মিয়া ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পরিদর্শক শুকুর আলী বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে নির্মাণাধীন ওই ভবনটির ছাদের একটি পিলারের রডে গেঁথে থাকা অবস্থায় কিশোরের লাশ ঝুলতে দেখা যায়। এ সময় শরীর থেকে রক্ত ঝরছিল। পরে লাশটি উদ্ধার করে পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়। খেলতে গিয়ে বুকে রড গেঁথে শিশুটির মৃত্যু হয়েছে ধারণা করছি। এ ঘটনায় তার বাবা মঙ্গলবার থানায় হত্যা মামলা করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি ঝুলে থাকতে দেখেছি আমরা। তবে সে কীভাবে মারা গেলো, সেটি খতিয়ে দেখা হবে।’ 

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী