জামিন পাননি সাবেক এমপি সুজন, আরও এক মামলায় গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০২ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০২

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের জামিন আবেদন নামঞ্জুর করে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পরে বাদীপক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রহিমা খাতুন আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জ থেকে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার সুজনকে রবিবার ঠাকুরগাঁওয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালতে তোলা হলে বিচারক এসব আদেশ দেন।

গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার বড় ছেলে মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন হাবিবুল ইসলাম বাবলু নামের এক ব্যক্তি। ওই মামলায় দবিরুলের ছোট ছেলে ছাত্রলীগের সাবেক নেতা মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, একই উপজেলার তাঁতি লীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শামীমও আসামি।

মামলার অভিযোগে বলা হয়, বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি মৌজায় প্রায় ৯০ একর জমি কিনে ভোগদখল করে আসছেন হাবিবুল ইসলাম বাবলু। এর মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম সুজনসহ আসামিরা বাদীর কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন।

এই মামলা ছাড়াও সুজনকে গত ৫ আগস্ট ঠাকুরগাঁও রোডে চার জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে পুড়িয়ে হত্যার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি এই মামলায় আসামি হিসেবে আছেন- সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যাসহ আরও অনেকে।

তার বিরুদ্ধে এই হত্যা মামলায় তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হলে তিনিও জামিন না মঞ্জুর করেন। এ বিষয়ে সরকারপক্ষের আইনজীবী জয়নাল আবেদিন বলেন, যেহেতু এটি হত্যা মামলা এবং তদন্তের প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা তার রিমান্ডের আবেদন করতে পারেন, সেই বিবেচনায় আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
আদালত থেকে আসামির পলায়ন: পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি
সর্বশেষ খবর
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
যে ভয় আপনাকে থামিয়ে দিচ্ছে, সেটি কাটাবেন যেভাবে
যে ভয় আপনাকে থামিয়ে দিচ্ছে, সেটি কাটাবেন যেভাবে
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
সর্বাধিক পঠিত
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা