আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

রংপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ০৯:৫৭আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৯:৫৭

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রংপুর নগরীর লালবাগ চত্বর থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল।

এটি কেডিসি মোড়, খামার মোড় প্রদক্ষিণ করে আবারো লালবাগ চত্বরে এসে শেষ হয়।  সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

তারা বলেন, আওয়ামী লীগ দেশের বাইরে থেকে যতই ষড়যন্ত্র করুক না কেন, এতে লাভ হবে না। ছাত্র-জনতা শক্ত হাতে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

তারা বলেন, গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের এখনও আইনের আওতায় না আনার বিষয়টি প্রমাণ করে, তারা প্রশাসনের ছত্রছায়ায় আছে। প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদেরকে খুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি করা হয়। দাবি আদায় না হলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, সন্ত্রাসী কার্যক্রমের কারণে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। এখন বাকি আওয়ামী লীগ, কারণ গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দলটির নেতারা দেশ থেকে পালিয়ে গেলেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র তারা বন্ধ করেনি। আবু সাঈদ-মুগ্ধদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত যেকোনও ষড়যন্ত্র রুখে দিতে বাংলার ছাত্র-জনতা জেগে আছে এবং থাকবে।

সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকির, ইয়াসির আরাফাত, ইমতিয়াজ ইমতি, ডা. জামিল, সাজ্জাদ হোসেনসহ অন্যরা। 

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান