‘কোনও দলকে নিষিদ্ধ করার পক্ষে নই, নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই’

রংপুর  প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ১৫:৪২আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৫:৪২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব হত্যাকাণ্ড ঘটেছে- এর সঙ্গে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি বা যে দলেরই জড়িত থাকুক- তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের জেলা ও মহানগর কার্যালয়ে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ দাবি জানান।

মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা কোনও দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। এটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য অন্তরায়। সব দলের অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই।’

তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে সংলাপে ডাকলো কি ডাকলো না সেটা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। আমরা চাই, উপদেষ্টার মুখে তাদের বক্তব্য শুনতে। বাইরে থেকে প্রেশার গ্রুপ কথা বলে, আর সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চলে তাহলে এ সরকার চলবে না, মেরুদণ্ডহীন সরকার হবে।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘আমাদের দাবি, সরকারের পক্ষ থেকে যে মেসেজ আসুক সেটা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের সদস্য বা তাদের মুখপাত্র আছে তারা দেবে। আমরা ডাকলেও আছি না ডাকলেও আছি, জাতীয় পার্টিকে সংগঠিত করার চেষ্টা করছি আমরা।’

বিশেষ অতিথি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় পার্টিকে রংপুর বিভাগে সংগঠিত করার জন্য আজকে বিভাগীয় প্রতিনিধি সভা করেছি। ৯১ সালে রংপুর অঞ্চলের মানুষ ২২টি আসনের সবকটিতে জাতীয় পার্টির প্রার্থীকে জয়ী করে দলের প্রয়াত চেয়ারম্যান এরশাদের জীবন বাঁচিয়েছে। তাকে দুই বার পাঁচটি করে আসনে জয়ী করেছে। আমরা লক্ষ্য করছি, রংপুর বিভাগে চরম উন্নয়ন বৈষম্য করা হয়েছে। কোনও উন্নয়ন হয়নি, রাস্তাঘাট হয়নি, গ্যাস আসেনি।’

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, রংপুর বিভাগের প্রতিটি উপজেলা ও জেলাকে ঢেলে সাজাবো। সে জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় পার্টি তাদের ভূমিকা অব্যাহত রাখবে।’

রাজনৈতিক দল নিষিদ্ধ করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘স্বাধীনতার পর একবার জাসদকে নিষিদ্ধ করা হয়েছিল, সেটা টেকেনি। জামায়াতকে নিষিদ্ধ করেও কোনও লাভ হয়নি। দেশের জনগণ রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টি সমর্থন করে না।’

আগামী ডিসেম্বর মাসে রংপুরে বড় ধরনের জনসভা করারও সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন- জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ রংপুর বিভাগের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম