৪ দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন বাংলাদেশে থাকা উর্দুভাষীরা

রংপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২

বাংলাদেশে থাকা উর্দুভাষীদের সরকারিভাবে পুনর্বাসনসহ চার দফা দাবিতে রবিবার (২৯ ডিসেম্বর) রংপুর প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে ‘স্টান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি’ (এসপিজিআরসি) নামে একটি সংগঠন। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনশন কর্মসূচিতে শতাধিক নারী পুরুষ ও শিশু উর্দুভাষীরা এতে অংশ নেন।

অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন এসপিজিআরসি রংপুর শাখার সভাপতি শরফুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ অন্য নেতৃবৃন্দ।

তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও উর্দুভাষী বিহারিদের সমস্যা সমাধানের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গঠিত অন্তবর্তীকালীন সরকার তাদের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন- এমন আশা করলেও কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

সেখান থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো মর্যাদার সঙ্গে উর্দুভাষীদের সরকারিভাবে পুনর্বাসন, সব উর্দুভাষীদের ক্যাম্পে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ না করা, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রেলের জায়গাসহ অন্য জায়গা থেকে উচ্ছেদ বন্ধ করা ও বৈষম্যহীন সব মৌলিক অধিকার সমানভাবে প্রদান করা।

বক্তারা চার দফা দাবি জরুরি ভিত্তিতে মেনে নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর  কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম