গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নকে বাল্য ও শিশু বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসনের স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের গাইবান্ধার উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান শনিবার ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও দামোদরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নকে বাল্য বিবাহ ও শিশু বিবাহ মুক্ত ঘোষণা করে উপস্থিত নারী-পুরুষকে শপথ বাক্য পাঠ করানো হয়।
উল্লেখ,এনিয়ে উপজেলার ৫টি ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হল। ইউনিয়নগুলো হল, বনগ্রাম, ভাতগ্রাম, ইদিলপুর, ফরিদপুর ও দামোদরপুর।
/জেবি/







