ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় তিন শিবিরকর্মী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ১৭:৫২আপডেট : ২৩ মার্চ ২০১৬, ০০:২৭

ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় তিন শিবিরকর্মী আটক কুড়িগ্রাম সদ‌রের গাড়িয়ালপাড়ার আশরাফিয়া প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের পাশে গড়েরপাড় এলাকায় এক ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন শিবিরকর্মীকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।
আটককৃতরা হলেন- কু‌ড়িগ্রাম সরকা‌রি ক‌লেজ শাখার শি‌বির সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান (২২),‌ শি‌বি‌রের সমর্থক শ‌রিফুল ইসলাম(২০) ও জা‌হিদুল ইসলাম (১৮)। তাদের তিনজ‌নের বা‌ড়ি কু‌ড়িগ্রা‌মের না‌গেশ্বরী উপ‌জেলায়। তিনজন‌কে শহ‌রের গা‌ড়িয়াল পাড়ার শি‌বি‌রের মেস ব‌লে প‌রি‌চিত আদর্শ ছাত্রাবাস থে‌কে জিজ্ঞাসাবা‌দের জন্য আটক করা হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দীন।
পু‌লিশ সুপার তবারক উল্লাহ বাংলা ট্রি‌বিউন‌কে জানান, জিজ্ঞাসাবা‌দের জন্য তিনজন‌কে আটক করা হ‌লেও পু‌লিশ ক‌য়েক‌টি বিষয় নি‌য়ে তদন্ত কর‌ছে। এর ম‌ধ্যে পা‌রিবা‌রিক বি‌রোধ, বসত বা‌ড়ির জ‌মি নি‌য়ে দ্বন্দ্ব এবং অন্যান্য সম্ভাব্য সকল বিষয় নি‌য়ে পু‌লিশ ইতোম‌ধ্যে তদন্ত শুরু ক‌রে‌ছে।
ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় তিন শিবিরকর্মী আটক ধর্মান্তর নি‌য়ে হত্যাকাণ্ড ঘটে‌ছে কিনা, জান‌তে চাইলে‌ পু‌লিশ সুপার জানান, নিহত হো‌সেন আলী ১৭-১৮ বছর পূ‌র্বে ধর্মান্ত‌রিত হ‌য়ে‌ছি‌লেন। এত বছর পর সে কার‌ণে হত্যাকান্ড ঘ‌টে‌ছে কিনা তাও তদন্ত কর‌ছে পু‌লিশ। ত‌বে তার বসত বা‌ড়ি নি‌য়ে তিন‌টি মামলা চল‌ছে, আমরা পা‌রিবা‌রিক দ্বন্দ্বসহ সে বিষয়‌টি নি‌য়েও খ‌তি‌য়ে দেখ‌ছি।
এদিকে সদর থানার অফিসার ইনচার্জ জমির উ‌দ্দিন জানান, নিহ‌তের বা‌ড়ি‌তে এক সপ্তাহ আগে ব‌শির না‌মে একজন ভাড়া‌টে থাকা শুরু ক‌রেন। কিন্তু গতকাল থে‌কে তা‌কে পাওয়া যা‌চ্ছে না। তার বা‌ড়ি রংপু‌রের মা‌হিগঞ্জ এলাকায় বল‌লেও কোন ছ‌বি কিংবা স‌ঠিক ঠিকানা প‌রিবা‌রের পক্ষ থে‌কে জানা‌তে পা‌রেনি।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৭টার দি‌কে শহ‌রের গা‌ড়িয়াল পাড়া এলাকায় আশরাফিয়া প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের পা‌শে নিজ বা‌ড়ি‌তে প্রবেশের সময় তিন দুর্বৃ‌ত্তের হা‌তে নিহত হন মুসলমান থে‌কে ধর্মা‌ন্ত‌রিত খৃস্টান মু‌ক্তি‌যোদ্ধা হো‌সেন আলী।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম