মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ০৪:১৬আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৬

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

রংপুর রেঞ্জের ডিআইজির শুক্রবার রাতের নির্দেশ বলে শনিবার (১৯ এপ্রিল) রাতে তাকে বদলি করা হয়।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শহিদুর রহমান ছয় মাস আট দিন আগে ঠাকুরগাঁও সদর থানায় দায়িত্ব নিয়েছিলেন।

পুলিশ সূত্র জানায়, ওসি শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, গত ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেন। সেখানে ঠাকুরগাঁওয়ের স্থানীয় কিছু সাংবাদিক ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনায় অনিয়ম, দুর্নীতিসহ একাধিক অভিযোগ তোলেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, ‘এর আগে তার (ওসি শহিদুর) বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। আজ আপনারা অভিযোগ তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো।’

শনিবার (১৯ এপ্রিল) রাতে ওসিকে স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। গত শুক্রবার (১৮ এপ্রিল) রংপুর ডিআইজি আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে প্রশাসনিক কারণে আরআরএফ রংপুরে বদলি করা হয়।

বর্তমানে ওসি (তদন্ত) সুজিত কুমার পালকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে বলে পুলিশ সুপার জানান।

/এমএস/
সম্পর্কিত
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
একটি মহল ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: গণসংবর্ধনায় মির্জা ফখরুল
বিএনপির কাউন্সিল, নতুন মুখ কারা আসতে পারেন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম