নারী সাংবাদিককে লাঞ্ছিত: গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল অধিদফতরের ২ কর্মকর্তার গ্রেফতার দাবি

গাইবান্ধা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৫, ১৯:৫৬আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১৯:৫৬

গাইবান্ধায় নারী সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথকে গ্রেফতার ও বরখাস্ত করার জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন জেলার সাংবাদিকরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের কাচারি বাজার এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। নারী সাংবাদিক দিশা আক্তারকে লাঞ্ছিত এবং সাংবাদিক খায়রুল ইসলাম, মিলন খন্দকার ও দিশা আক্তারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে গাইবান্ধা প্রেসক্লাব।

প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথ নিজেদের অনিয়ম-দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করেছেন। এ ছাড়া শিশির চন্দ্র দেবনাথ নারী সাংবাদিক দিশা আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। দিশা আক্তার বাদী হয়ে দুই প্রকৌশলীর বিরুদ্ধে সদর থানায় মামলা করলেও পুলিশ এখনও আসামিদের গ্রেফতার করেনি। নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও শিশির চন্দ্র দেবনাথকে দ্রুত গ্রেফতার এবং বরখাস্তের দাবি জানাই আমরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহসভাপতি রেজাউন্নবী রাজু ও খালেদ হোসেন, যুগ্ম সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য লালচান বিশ্বাস সুমন, জোবায়দুর রহমান জুয়েল, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. রেদওয়ানুর রহমান ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন প্রমুখ।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর দুপুরে তথ্য সংগ্রহের জন্য গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদফতরে যান সংবাদকর্মী দিশা আক্তার। পরিচয় দেওয়ার পর উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথ ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন। অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল কেড়ে নেন।

/এএম/
সম্পর্কিত
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সর্বশেষ খবর
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়