গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৩২ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ১৯:৩৩আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৯:৩৬

গাইবান্ধা উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহম্মেদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহম্মেদসহ ৩২ নেতাকর্মীকে কারাগারে পাঠানের আদেশ দিয়েছে আদালত। বুধবার নাশকতার মামলায় জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. রাশেদা সুলতানা এই আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় গোবিন্দগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহ্ম্মেদ,উপজেলার শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রিপন, থানা যুবদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আল-আমীন প্রধান, উপজেলার ছাত্রদল নেতা শাহ আলম প্রধান, আব্দুল মজিদ, আতিকুর রহমান রতন, হিটলু, রোয়েল, মোন্নাফ চৌধুরী ও রাহেনুলসহ ৩২ নেতাকর্মী বুধবার আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে। কিন্ত আদালতের বিচারক তাদের জমিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান,তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা আদালতে জামিন নিতে গিয়েছিলেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী