গাইবান্ধায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ আগুন, বসতবাড়ি পুড়ে ছাই

গাইবান্ধা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ১১:৩৬আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১১:৩৬

গাইবান্ধা সদর উপজেলার কিশামত ফলিয়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে পুরো ভস্মীভূত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের ছানারুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে ছানারুলের বাড়িতে বৈদ্যুতিক সংযোগে স্পার্ক দেখা দিলে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের টিনশেড কক্ষগুলোতে। এতে ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, নগদ টাকা, একটি গরু ও ঘরের টিনের বেড়া পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালালেও কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ছানারুল মিয়া বলেন, আগুনে আমার ঘরবাড়ি, আসবাবপত্র আর গরুও পুড়ে গেছে। প্রায় পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এখন আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী