খালেদা জিয়ার আসনে ‌‘বিকল্প প্রার্থী’ জাহাঙ্গীরের মনোনয়নপত্র জমা

দিনাজপুর প্রতিনিধি 
২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) অর্থাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দলীয় প্রার্থী ঘোষণা করা আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‌‘দিনাজপুর-৩ আসনে বিএনপির মূল প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া মনোনীত হন। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি আমি।’

তিনি আরও বলেন, ‘জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আমার সঙ্গে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিলে অংশ নিয়েছেন। এটি প্রমাণ করে যে বিএনপি দিনাজপুর সদর আসনে ঐক্যবদ্ধ।’

এর আগে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। এ সময় জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম, মতিবুর রহমান বিপ্লবসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দলীয় সূত্র জানায়, সৈয়দ জাহাঙ্গীর আলম ইতিপূর্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি প্রথমবারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এরপর টানা আরও দুবার নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনীত প্রার্থী হয়েছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে মেয়র পদে থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, আদালতের এমন আদেশে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।

দিনাজপুর-৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক।

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান