তারেক রহমানের বার্ষিক আয় পৌনে সাত লাখ টাকা

বগুড়া প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩২আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্ষিক আয় পৌনে সাত লাখ টাকার বেশি। বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনি মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তিনি বছরে এই আয় দেখিয়েছেন।

হলফনামা সূত্রে জানা গেছে, তারেক রহমানের এ আয় এসেছে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে। ওই অর্থবছরে তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ এক কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। তিনি আয়কর দিয়েছেন এক লাখ এক হাজার ৪৫৩ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের হাতে নগদ অর্থ ও ব্যাংক আমানত রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। তার স্ত্রী জোবাইদা রহমানের নামে রয়েছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা।

সম্পদের বিবরণে দেখা যায়, তার শেয়ার রয়েছে ৫ লাখ টাকার এবং কোম্পানির শেয়ার রয়েছে ৪৫ লাখ টাকার। এছাড়া বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ (বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়) রয়েছে ১৮ লাখ ৫০ হাজার টাকা। সঞ্চয়পত্র, স্থায়ী আমানত ও ডাক সঞ্চয়পত্রে বিনিয়োগের মধ্যে সঞ্চয়ী আমানতে রয়েছে ২০ হাজার টাকা, এফডিআরে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা এবং অন্যান্য আমানত রয়েছে এক লাখ টাকা।

তার স্ত্রীর নামে সঞ্চয়ী আমানত রয়েছে ১৫ হাজার ২৬০ টাকা এবং এফডিআরে রয়েছে ৩৫ লাখ টাকা।

হলফনামা অনুযায়ী, তারেক রহমানের স্বর্ণ ও অন্যান্য ধাতু এবং পাথরে তৈরি গহনার মূল্য ২ হাজার ৯৫০ টাকা। আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে এক লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। অকৃষি জমি রয়েছে ২ দশমিক ০১ একর ও ১ দশমিক ৪ শতাংশ, যার অর্জনকালীন মূল্য তিন লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া উপহারে পাওয়া ২ দশমিক ৯ শতাংশ জমিসহ একটি ভবনের মূল্য উল্লেখ করা হয়নি।

তার স্ত্রীর নামে ১১১ দশমিক ২৫ শতাংশ জমি রয়েছে যৌথ মালিকানায় এবং ৮০০ বর্গফুটের একটি দোতলা ভবনও যৌথ মালিকানায় রয়েছে, যার মূল্য হলফনামায় উল্লেখ নেই।

হলফনামায় আরও বলা হয়, জোবাইদা রহমানের ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী তার বার্ষিক আয় ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা। তার মোট সম্পদের পরিমাণ এক কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা। তিনি আয়কর দিয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা।

তারেক রহমান হলফনামায় তার বর্তমান ও স্থায়ী ঠিকানা হিসেবে গুলশান এভিনিউয়ের একটি বাসার ঠিকানা উল্লেখ করেছেন। এ ছাড়া তার নামে থাকা ৭৭টি মামলার মধ্যে ৫৪টিতে তিনি খালাস পেয়েছেন। ১২টি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন, ৮টি মামলা খারিজ হয়েছে এবং তিনটি মামলা বাদীরা প্রত্যাহার করেছেন। খালাস পাওয়া মামলাগুলোর মধ্যে ২২টিতে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর খালাস পান।

 

/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল