গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ১৩:২৪ আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৩:২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়। জনগণের দায়িত্ব ভোট দেওয়া, তারা হ্যাঁ বা না যেটা ঠিক করবেন সেটাই হবে।’

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি আগে ক্রিকেট খেলতাম এবং ক্রিকেট বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না রাজনীতি করি। এই ক্রিকেটের বিষয়ে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি আমাদের দেশকে অপমান করা হয়েছে। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটোখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পারষ্পরিক সম্মান বজায় রেখে আলোচনার ভিত্তিতে তিস্তা,পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ঘোষণা করেন, ‘তারেক রহমান উত্তরাঞ্চল আসবেন এবং রংপুরের শহীদ আবু সাইদসহ গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।’ 

নির্বাচনে এখন সুষ্ঠু পরিবেশ আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনে মাঠের পরিস্থিতি বোঝা যাবে তখন যখন প্রচারণা শুরু হবে।’

তিনি অস্ত্র উদ্ধারসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে বিএনপির অসন্তোষের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা আশাবাদী যে নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে ফেরানোর সবরকম পদক্ষেপ নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক
প্রধানমন্ত্রী মাদকবিরোধী যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন: ইশরাক
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক
সর্বশেষ খবর
হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ
চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা  হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ
মঙ্গলের চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবে জাপানের এমএমএক্স
মঙ্গলের চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবে জাপানের এমএমএক্স
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক
সরকারের যত কাছের কেউই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী
সরকারের যত কাছের কেউই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’