অজ্ঞান পার্টির খপ্পরে এমপি প্রার্থী, ডিম খাইয়ে নিয়ে গেলো সব

গাইবান্ধা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৪

রংপুর মহানগরীর মর্ডান মোড় থেকে অচেতন অবস্থায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজার রহমানকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মডার্ন মোড়ে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মডার্ন মোড় থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করি। পরে জানা যায় তিনি গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মনোনয়ন বাতিল হওয়ার পর ঢাকায় আপিলের মাধ্যমে পুনরায় প্রার্থিতা ফিরে পান। এরপর ঢাকার গাবতলী থেকে কুড়িগ্রামগামী ‘পিংকি পরিবহনে’ করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। পথে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির সদস্যরা ডিম খাইয়ে তাকে অজ্ঞান করে। পরে মর্ডান মোড়ে গাড়ি থেকে নামিয়ে ফেলে রাখে। পুলিশ উদ্ধার করার পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে, এর আগে শুক্রবার দুপুরে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আজিজার রহমানের মেয়ে আশা মনি খাতুন। জিডিতে তিনি উল্লেখ করেন, তার বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছে ফোন করেন এবং পরদিন সন্ধ্যায় গাবতলী থেকে বাসযোগে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানান।

পরে সকাল সাড়ে ১০টার দিকে তার বাবার মোবাইল নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে জানান যে ‘আপনার বাবা আমাদের কাছে আছে’— তবে কথা বলতে দিলে তিনি কথা বলতে পারেননি এবং কিছুক্ষণ পর ফোনটি বন্ধ পাওয়া যায়। তখন থেকেই তার বাবা নিখোঁজ ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ