জামায়াত আমির আজ ঠাকুরগাঁওয়ে নির্বাচনি জনসভা করবেন

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ১৩:২৩ আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৩:২৩

জামায়াতের আমির নির্বাচনি জনসভায় যোগ দিতে আসছেন ঠাকুরগাঁওয়ে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এই অনুষ্ঠানের আয়োজনে মঞ্চসহ সব কাজ সম্পন্ন করেছে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি জনসভার মাঠ পরিদর্শনে আসেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি সাংবাদিকদের বলেন,  খুব শিগগির জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ১১ দলে পরিণত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি জনসভার মাঠ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‌‘আমাদের নির্বাচনি ইশতেহারে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের আওতায় আনা হবে। জামায়াত আমিরের এই জনসভা সেই লক্ষ্য বাস্তবায়নে আরও গতি সঞ্চার করবে।’

সাম্প্রতিক এক রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। ওই বক্তব্যে নির্দিষ্ট করে কোনও দলের নাম উল্লেখ করা হয়নি। জামায়াতে ইসলামী কীভাবে পরিচালিত হয়, তা দেশের মানুষ ভালোভাবেই জানে।’

জোট রাজনীতি প্রসঙ্গে আব্দুল হালিম আরও বলেন, ‘বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে জামায়াতে ইসলামী আসন ছেড়ে দিয়েছে। তবে ইসলামী আন্দোলন বর্তমানে আমাদের জোটের অংশ না হওয়ায় আনুষ্ঠানিকভাবে ১১ দল বলা যাচ্ছে না। তবুও আমরা বিশ্বাস করি, ১০ দল একসঙ্গে কাজ করলে আল্লাহর রহমতে যেকোনও ঘাটতি পূরণ করা সম্ভব।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকে বড় মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

/এফআর/
সম্পর্কিত
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম করায় চড়া মাশুল স্কুলছাত্রের
মাথায় হেলমেট, হাতে বন্দুক: দোকানে ঢুকে ২০ সেকেন্ডেই ব্যবসায়ীকে গুলি
ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা ত্রাসের রাজত্বের ইঙ্গিত: জুবায়ের
সর্বশেষ খবর
বিশ্বজিৎ হত্যা মামলা: আপিল বিভাগের শুনানি ৮ ডিসেম্বর
বিশ্বজিৎ হত্যা মামলা: আপিল বিভাগের শুনানি ৮ ডিসেম্বর
আপিল বিভাগে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে এসআরএফের চিঠি
আপিল বিভাগে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে এসআরএফের চিঠি
ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
‘বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ করে দেওয়া হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’
‘বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ করে দেওয়া হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান