সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের

রংপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ২১:১৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২২:৪১

রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‌‘অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোট নিয়ে ক্ষমতায় থাকতে চায়। এনসিপি ও জামায়াতও থাকবে তাদের সঙ্গে। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই গণভোটের বাহানা নিয়েছে।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে রংপুরে এসে নগরীর সেনপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। রংপুর-৩ আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে নিজ এলাকায় আসেন দলটির চেয়ারম্যান।

জাপার চেয়ারম্যান বলেন, ‘এই সরকারের জনগণের কাছে কোনও জবাবদিহি নেই। নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে, জনপ্রতিনিধিরা যে সরকার গঠন করবে, তাদের তারা কোনও ক্ষমতা দেবে না; এমন ষড়যন্ত্র করা হচ্ছে। সেখানে সব কিছু করা হচ্ছে।’

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রেখে জি এম কাদের বলেন, ‘জামায়াত, এনসিপি ও বর্তমান সরকার মিলে একটি সরকারি দল হয়ে গেছে। এই নির্বাচনে জাতীয় পার্টি এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। যেহেতু সরকারি দলের অধীনে নির্বাচন হচ্ছে, সরকারের অধীনে এনসিপি তাদের পৃষ্ঠপোষকতায় দল গঠন করেছে এবং জামায়াতও বিভিন্নভাবে এনসিপির সঙ্গে যুক্ত। কাজেই জামায়াত, এনসিপি এবং বর্তমান সরকার মিলে একটি সরকারি দল। ফলে তাদের অধীনে নির্বাচন কখনও সুষ্ঠু হবে না। এই নির্বাচন খারাপ হবে এতে কোনও সন্দেহ নেই। বড় একটি দল বাদ পড়েছে। তবু লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিদিন সংঘর্ষ হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে। কাজেই নির্বাচন ভালো হবে না।’

মতবিনিময় সভায় জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেনসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুক্রবার থেকে জি এম কাদের নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
বিশেষ সাক্ষাৎকারে ড. ইফতেখারুজ্জামান‘রাষ্ট্র সংস্কারের অভীষ্ট রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রতিরোধে জিম্মি’
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
সর্বশেষ খবর
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল 
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল 
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত