শিক্ষা অফিসে কার জন্য ৭ লাখ টাকা ঘুষ নিয়ে এলেন শিক্ষক?

রংপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৪

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার জন্য ৭  লাখ টাকা ‘ঘুষ দিতে গিয়ে’ আটক হয়েছেন শিক্ষক মাইদুল ইসলাম। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের শিক্ষা কমপ্লেক্স দফতরে অবস্থিত মাধ্যমিক উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালকের দফতরে এ ঘটনা ঘটে।

পরে রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া ঘটনাস্থলে এসে শিক্ষক মাইদুল ইসলামকে ৭ লাখ টাকাসহ আটক করে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেন দুদক উপ-পরিচালক শাওন মিয়া।

মাধ্যমিক উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক রোকসানা বেগম জানান, সোমবার দুপুরে রৌমারীর কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম তার চেম্বারে দেখা করতে আসেন। তাকে আগমনের কারণ জানতে চাইলে তিনি মোবাইলে থাকা একটি ম্যাসেজ দেখিয়ে বলেন তার বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার জন্য প্রয়োজনীয় অনুমতি করিয়ে দেওয়ার জন্য তিনি ৭ লাখ নিয়ে এসেছেন। এ সময় বারবার তার কাছে থাকা ব্যাগ তাকে দেখিয়ে বলছিলেন, এখানে ৭ লাখ টাকা আছে। টাকা নিয়ে কাজটি করে দেওয়ার অনুরোধ জানান তিনি।

এ সময় উপ-পরিচালক অফিসে থাকা কর্মচারীদের ডেকে আনেন। তিনি তাদের বলেন, ৭  লাখ টাকা নিয়ে এসেছে আমাকে ঘুষ দেওয়ার জন্য। এরপরই শিক্ষক মাইদুল ইসলামকে টাকার ব্যাগসহ আটক করে রাখতে বলেন। বিষয়টি দুদক রংপুরের উপ-পরিচালক শাওন মিয়াকে জানালে তিনি ঘটনাস্থলে এসে কর্মচারীদের সহায়তায় ব্যাগ তল্লাশি করে ৭ লাখ টাকা উদ্ধার করা হয় এবং দুদক শিক্ষক মাইদুল ইসলামকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া জানান, ঘুষের ৭ লাখ টাকাসহ আটক করা হয়েছে শিক্ষক মাইদুল ইসলামকে। তিনি ঘুষ দিতে আসার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান