শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়া আ.লীগের দুই নেতা আটক

গাইবান্ধা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০২

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধায় ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহীদ মিনার চত্বরে প্রবেশ করেন। সেখানে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন ও নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চোকদার পৌর পার্কের সামনে এলে সদর থানা পুলিশ তাদের আটক করে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই আমাদের এই আগমন। সব অপশক্তিকে পরাজিত করে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা