ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩০আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩০

গাইবান্ধা সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকায় ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হওয়া সাহাদাত আহমেদ (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ এলাকার ঘাঘট নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে দুপুর ১টার দিকে ৫-৭ জন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে ঘুরতে গিয়ে সাহাদাত গোসলে নামে। এ সময় পানির স্রোতে একপর্যায়ে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও সন্ধান পাননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ চেষ্টার পর লাশ উদ্ধার করে।

নিহত সাহাদাত রাজশাহীর তেরোখাদিয়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাড়িতে থেকে স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে অধ্যয়ন করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে বন্ধু-বান্ধবরা ভেড়ামারা ব্রিজ এলাকায় নদীর পাড়ে ঘুরতে আসে। এ সময় সাহাদাতসহ কয়েকজন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে হঠাৎ করেই সে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা দীর্ঘ চেষ্টায় লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রিফাত আল মামুন বলেন, নদীতে স্রোত বেশি থাকায় ছেলেটি তলিয়ে যায়। পরে উদ্ধার অভিযানে তার লাশ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি