বাড়ি কোথায় বলতে পারছে না শিশুটি, পরিবার হারিয়ে হাসপাতালে কাঁদছে

নীলফামারী প্রতিনিধি
২০ জুন ২০২৬, ১০:৪৫আপডেট : ২০ জুন ২০২৬, ১০:৪৫

নীলফামারী হাসপাতালে চিকিৎসাধীন শিশু ইয়াসিন আলীর পরিবারের সন্ধান দুই দিনেও মেলেনি। সে শুধু গ্রামের নাম ‘মেকর চর’, বাবা সুয়েল ও মা মমেনা খাতুন- এতটুকুই বলতে পারছে। আর শুধু কান্না করছে।

নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। তার পারিবারিক পরিচয় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি।

ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসমুস সাকিব বাপ্পী জানান, শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আজিজুল ইসলাম নামের একজন ব্যক্তি খয়রাত নগর স্টেশন থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চলে যায়। এরপর থেকে হাসপাতালের দায়িত্বরত আনসার কমান্ডার আমিনুর ইসলামসহ অন্যরা চিকিৎসার সব দায়িত্ব নেন।

আনসার কমান্ডার আমিনুর ইসলাম বলেন, ওই দিন সকালে নীলফামারী সদরের খয়রাত নগর স্টেশন থেকে আজিজুল ইসলাম নামের একজন ব্যক্তি তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার ডান হাত ভাঙা ও মাথায় আঘাত পেয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে। তাকে খুঁজে পেতে ০১৭২১-৪১০১৭৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত। স্থানীয়ভাবে এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করে শিশুটির পরিবারের সন্ধান বের করার চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় আগুন, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার
সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
সর্বশেষ খবর
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা