কুড়িগ্রাম জেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১১:৫০আপডেট : ২১ জুন ২০২৬, ১১:৫০

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দিবাগত রাতে কুড়িগ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ কুড়িগ্রাম জেলা সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর কালোয়া গ্রামের বাসিন্দা। রাজনীতির পাশাপাশি তিনি স্থানীয় একটি এমপিওভুক্ত বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে থেকে জীবনযাপন করছিলেন।

ওসি কামাল হোসেন জানান, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সদর থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার গ্রেফতার দেখানো হয়েছে। 

আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/ইউএস/
সম্পর্কিত
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
সড়কে ধাক্কা লাগার পর শিক্ষার্থীকে ফ্ল্যাটে নিয়ে গেলেন তরুণী, ‌‘কট দেখিয়ে’ ১ লাখ টাকা দাবি
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত