শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

গাইবান্ধা প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১৮:৫৬আপডেট : ২৪ জুন ২০২৬, ১৯:২৪

গাইবান্ধায় একটি রেস্টুরেন্টে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় আমির উদ্দিন (৪০) নামে রেস্টুরেন্টের অভিযুক্ত এক কর্মচারীকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে জেলা সদর উপজেলর খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ-সংলগ্ন (বাঁধ-সংলগ্ন নদীর তীর) এলাকার ‘জাফলং রেস্টুরেন্ট’ এ ঘটনা ঘটে। পুলিশের হেফাজতে থাকা অভিযুক্ত আমির একই উপজেলার দাড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি জাফলং রেস্টুরেন্টের কর্মচারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই রেস্টুরেন্টের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে অভিযোগ ছিল। বুধবার দুপুরে স্থানীয় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা করে ওই রেস্টুরেন্টের এক কর্মচারী। বিষয়টি জানতে পেরে স্থানীয় শত শত বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে ভাঙচুরসহ আগুন জ্বালিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‌‘বিষয়টি তদন্ত করছে পুলিশ। অভিযোগ পেলে অভিযুক্ত আমিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে স্থানীয়দের অন্যান্য অভিযোগের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। আটক যুবক পুলিশ হেফাজতে আছে।’

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে রওনা দিই। কিন্তু ঘটনাস্থলের কিছুটা আগেই স্থানীয় উত্তেজিত জনতার বাধার মুখে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে। রেস্টুরেন্টটি পুড়ে গেছে।’

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?