জামায়াত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১৩:৫২আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৩:৫২

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে। আসলে তাদের জ্ঞানের অভাব আছে, অথবা তাদের মাইন্ডসেট এভাবে তৈরি হয়েছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল।’

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির রংপুর বিভাগীয় নবনির্মিত পল্লী ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিলেটে ১১ দলের জনসভায় জামায়াতের আমিরের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতের আমিরকে বলব, তিনি যেন তাদের দলের গঠনতন্ত্র ভালোভাবে পড়েন। তাদের দল গণতান্ত্রিক দল কি না, সেটাই আপনারা বিবেচনা করেন।’

তিনি বলেন, ‘বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে সংসদে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। একবার নয়, পাঁচবার নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। তিনি সিলেটে কী বললেন, সেটা তার ব্যাপার। আমরা দীর্ঘ সংগ্রাম আর জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় এসেছি।’

রাষ্ট্রপতি কে হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি পদত্যাগ করায় ওই পদ শূন্য হয়েছে। স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। দল সিদ্ধান্ত নেবে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের বয়স মাত্র সাড়ে ৪ মাস হয়েছে। প্রধানমন্ত্রী তার দেওয়া ওয়াদা অনুযায়ী কৃষকদের ১০ টাকা পর্যন্ত সব কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছেন। এ ছাড়া সরকার কৃষির জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেবে। একই সঙ্গে কৃষিকে লাভজনক করার জন্য যতটুকু ব্যবস্থা করা যায়, তার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাত করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু, সংরক্ষিত নারী আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর-৩ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী তাকে স্বাগত জানান। সেখান থেকে তিনি সরাসরি রংপুরে গিয়ে বিআরডিবির রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে তিনি কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এরপর রংপুর টাউন হলে পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

/ইউএস/
সম্পর্কিত
শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
নতুন রাষ্ট্রপতি কে হবেন, জবাবে যা বললেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতির পদত্যাগের ‘গুজবে’ কান না দেওয়ারও আহ্বান মির্জা ফখরুলের
সর্বশেষ খবর
নতুন কুঁড়ি স্পোর্টসে অপরাজিত চ্যাম্পিয়ন খুশবু
নতুন কুঁড়ি স্পোর্টসে অপরাজিত চ্যাম্পিয়ন খুশবু
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়লো
মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
সিএনজি পাম্প মালিকদের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
সিএনজি পাম্প মালিকদের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত